দ্বিতীয়বার বুকার পেলেন হিলারি ম্যান্টেল

Update: October 17, 2012 13:26 IST

ম্যান বুকার পেলেন ব্রিটিশ লেখিকা হিলারি ম্যান্টেল। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।

তিনিই প্রথম ব্রিটিশ মহিলা সাহিত্যিক যিনি দু`বার বুকার পেলেন। টিউডরদের রক্তাক্ত ইতিহাস নিয়ে তাঁর প্রথম উপন্যাস `উলফ হল`এর জন্য ২০০৯-এ তিনি প্রথমবার এই পুরস্কার পান। এই বইয়েরই পরের পর্ব `ব্রিং আপ বডিস`এর জন্য এবছরের পুরস্কার পেলেন তিনি।

পুরস্কার মূল্য হিসেবে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড পেলেন তিনি। ছ`জন সাহিত্যিকের ছ`টি উপন্যাসের মধ্যে ম্যান্ডেলের উপন্যাসকেই বেছে নেন জুরিরা। টাইমস লিটরারি সাপ্লিমেন্টস-এর পিটার শর্টহ্যান্ড, ডাউনটন অ্যাবের অভিনেতা ড্যান স্টিভেন্স ছিলেন অন্যতম জুরি।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।