এবার আইপিএলের মোড়কে আসছে আই লিগ
Update: December 22, 2012 21:50 IST
আগামী মরসুম থেকে নতুন মোড়কে দেখা যাবে আই লিগ। ভারতীয় ফুটবলের সেরা টুর্নামেন্টে দেখা যাবে আইপিএলের ছায়া। দুটো ফ্যাঞ্চাইজি দল খেলবে পরের আই লিগ থেকে। তবে সেই দলগুলো কলকাতা,গোয়া বা মহারাষ্ট্রের হবে না। ভারতের বিভিন্ন প্রান্তে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
এদিকে পৈলান অ্যারেজোর বিরুদ্ধে ২-১ গোলে জিতে আই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল ডেম্পো। আই লিগের অন্য ম্যাচে ওএনজিসি ৩-০ গোলে হারাল শিলং লাজং এফসিকে।