মোহালিতে জয়, সিরিজ ভারতের

Update: January 23, 2013 20:54 IST

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন ধোনিরা। মোহালিতে চতুর্থ একদিনের ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারাল ভারত।

টসে জিতে এ দিন ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৭ রান করে। ইংল্যান্ডের পক্ষে কুক আর পিটারসন দু`জনেই ৭৬ রান করেন। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই গৌতম গম্ভীরের উইকেট হারিয়ে একটু চাপে পড়ে ভারত। কিন্তু রোহিত শর্মা ও সুরেশ রায়নার অনবদ্য ব্যাটিং ভারতের জয় নিশ্চিত কর দেয়। ভারত পাঁচ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

রোহিত শর্মা ৮৩ ও রায়না ৮৯ রান করেন। এই জয়ের ফলে ৭৬ ম্যাচ জিতে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ ম্যাচ জয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এলেন ধোনি। সৌরভ গাঙ্গুলিকে টপকে এই কৃতিত্ব অর্জন করেন মাহি।

Post Your Comment

Total Comments:1

india excilient

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।