ভারতে-বাংলাদেশ টেস্ট এ বছরেই

Update: April 10, 2012 22:43 IST

চলতি বছরেই ভারতের মাটিতে হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। জানিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট মুস্তাফা কামাল। এই সিরিজ হলে ভারতের মাটিতে এই প্রথম ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ হবে। চলতি বছরে প্রথমবার ভারতের মাটিতে হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এর আগে ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল একদিনের সিরিজ খেলতে এলেও,পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ এই প্রথম। খুব সম্ভবত চলতি বছরের শেষ দিকে হতে পারে এই সিরিজ। ২০০০ সালে টেস্ট খেলার যোগ্যতা পায় বাংলাদেশ। তারপর ১২ বছর কেটে গেলেও ভারতে পাঁচদিনের ম্যাচ খেলা হয়নি তামিম-শাকিবদের। তবে এখনও পর্যন্ত ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ আয়োজন নিয়ে কোনও সবুজ সংকেত দেয়নি বিসিসিআই। এই নিয়ে বাংলাদেশের সবমহলেই চাপা ক্ষোভ তৈরি হয়েছিল।বাংলাদেশ ক্রিকেটবোর্ড বহুবার চেষ্টা করেও ভারতে এসে টেস্ট খেলার সুযোগ পায়নি। এর স্বপক্ষেই বিসিসিআই যে যুক্তি দেখিয়েছিল সেটা তাঁদের কাছে অপমানজনক মনে হয়েছিল।

চলতি বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে  ভারত সফরে আসেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট মুস্তাফা কামলা। সেখানেই শ্রীনিবাসনের সঙ্গে ভারতে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা হয়। বিসিবির প্রেসিডেন্ট দাবি করেছেন, চলতি বছরেই বাংলাদেশকে টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানাবে ভারত। আইসিসির ক্যালেন্ডার অনুযায়ী ঠাসা ক্রীড়াসূচি থেকে সময় বার করে কীভাবে এই সিরিজ করা যায় তাঁর চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।