পাকিস্তানকে হারিয়ে সান্ত্বনার জয় ভারতের

Update: February 7, 2013 19:16 IST

পাকিস্তান-- ১৯২/৭, ভারত--১৯৫/৪
দেশের মাটিতে মহিলা বিশ্বকাপ খেলতে নেমে `লাস্ট গার্ল` হওয়ার লজ্জা বাঁচাল ভারত। প্লে অফ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মিতালি রাজের দল আটদেশীয় বিশ্বকাপে পেল সপ্তম স্থান। গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়া ভারতীয় দল এদিনের সপ্তম-অষ্টম স্থানের প্লে অফ ম্যাচে ৬ উইকেটে জয় পেল। অন্যদিকে পুরুষদের মত মহিলাদের বিশ্বকাপে ভারতের কাছে হারের ট্র্যাডিশন বজায় রাখল পাকিস্তান।

কটকে এদিনের ম্যাচে পাকিস্তানকে ১৯২ রানে অলআউট করার পর ভারতীয়রা ৪ উইকেট খুইয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল। দারুণ শতরান করলেন অধিনা

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।