মুম্বই টেস্টে হার ভারতের

Update: November 26, 2012 11:37 IST

মুম্বই টেস্ট জিতল ইংল্যান্ড। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই ওখাংখেড়েতে দশ উইকেটে ম্যাচ জিতে নেয় কুকবাহিনী। মুম্বই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।

চতুর্থ দিন সকালে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪২ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন গম্ভীর। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট পান মন্টি পানেসর। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১১টি উইকেট। গোটা ম্যাচে ১৯টি উইকেট পেয়েছেন ইংরেজ স্পিনাররা।

জয়ের জন্য ৫৭ রান দরকার ছিল ইংল্যান্ডের। কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্পিনিং ট্র্যাক তৈরির পরিকল্পনা ব্যুমেরাং হয়ে ফিরল সচিনদের কাছে। সিরিজের তৃতীয় টেস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।