ক্ষতে প্রলেপ! শিল্পমেলা সরছে হলদিয়ায়

Update: November 1, 2012 21:39 IST

টাটা থেকে এবিজি। ভাবমূর্তি রক্ষায় তাই এবার বুদ্ধিজীবী থেকে শিল্পমেলা। যাবতীয় অস্ত্র ব্যবহার করছে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার। আগামীকাল স্থানীয় সাংসদ শুভেন্দু অধিকারীর উদ্যোগে হলদিয়ায় সমাবেশ হতে চলেছে। যেখানে থাকবেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। আজই আবার সরকার ঘোষণা করেছে, চলতি বছরের শিল্পমেলা হবে হলদিয়ায়।

সরাসরি ড্যামেজ কন্ট্রোলে নামল রাজ্য সরকার। একের পর এক তথ্য-প্রমান প্রকাশ্যে এসেছে। ফাঁস হয়েছে, সরকারের তরফে যাবতীয় দাবি ভূল। এমনকী খোদ সাংসদ প্রকাশ্যে এবিজিকে তাড়ানোর হুমকি দিয়েছেন। ফলে চলে যেতে হয়েছে এবিজিকে। এই অবস্থায় দলের ভাবমূর্তিরক্ষায় ময়দানে নামা তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের। হলদিয়ার রাণীচকে সাংসদ শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই সভা হচ্ছে।
 
একইভাবে ভাবমূর্তি ফেরাতে এবার শিল্পমেলা হলদিয়ায় করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। টাটার পর এবিজির চলে যাওয়ায় আশঙ্কিত শিল্পমহল। তাই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যদিও এবিজির বিদায় শিল্প বিনিয়োগে বড় ধাক্কা বলেই মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যানের। কংগ্রেস থেকে বিজেপি , প্রত্যেকেরই আক্রমণের লক্ষ্য রাজ্য সরকার এবং শাসকদল। এমন সমালোচনার মুখোমুখি হতে হবে জেনেই শেষ পর্যন্ত জোড়া উদ্যোগ তৃণমূল কংগ্রেসের। একদিকে সাধারণ মানুষকে বোঝাতে সমাবেশ, অন্যদিকে শিল্পবন্ধু বোঝাতে শিল্পমেলা।

Post Your Comment

Total Comments:7

MAMOTER SOB ASTRO BHOTA HOYA GECHE. KONO ASTYA AR KAJ HOBE NA.EK MATRO MITHYA KOTHA BOLA SEKHANOR UNIVERSITY KHULTE PARE.SEKHANE PARTHO,MUKUL,MADAN,HAKIMDER PROFESSOR KERO DEBAN, VICE-CHLN.SUBHOPROSONNO CHENCELLER-MAMATA.

At least 1 member from every family in West Bengal is out of the state for better Job & Education. Both Job and Education is out of track in West Bengal. Job creation is almost null. 1 by 1 every company is closing. NANO, Dunlop, Nokiya-Simens,ABG.. Very upset with this..

sarkar jagya tell ley

Poriborton cholcha,jara TMC ke vot diya sarkare anachen tarai ajke bujchen ki anachen.

Mamta Begamjir mata kaj korechena, ok akhoni bitarito kara dorkar....., kintu k korbe ok bitarito, O holo CM....

শুভেন্দু বাবু আর তার দলবল এবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন. শিল্প তারিয়ে শিল্প মেলা,এটা জনসাধারকে বোকা বানানোর চেষ্টা ছাড়া আর কিছুই না.

TATA ke tarale Birodhi aasone theke.. Tarale ABG ke sarkar e theke.. Tarpor kon mukhe Shilpo Mela..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।