মঙ্গলবারও অচল রইল সংসদ

Update: March 5, 2013 18:56 IST

আইন-শৃঙ্খলার অবনতির নিরিখে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিতে টানা দু`দিন অচল হল সংসদ। এ দিনও সংসদের দু`কক্ষেই কোনও কাজ হয়নি। দুপুরে লোকসভার সংসদিও একবার ব্যহত হওয়ার পর এদিনের মতো মুলতুবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভার কাজ দু`দফায় ব্যহত হওয়ায় অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন অধ্যক্ষ।

এ দিন অধিবেশন বসার পরই বিএসপি, এসপি, এআইডিএকে সদস্যরা ওয়েলে নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেন। ডিএসপি হত্যার ঘটনা প্রমাণ করেদিয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা কার্যত তলানিতে ঠেকেছে। দাবি আর পাল্টা দাবিতে সরগরম হয় সংসদ কক্ষ। বিএসপি ও সপা সাংসদরা তর্কেও জড়িয়ে পরেন। আবার, শ্রীলঙ্কায় তামিলদের রক্ষার দাবিতেও সরব হন এআইডিএমকে সাংসদরা।

এ দিন পশ্চিমবঙ্গে আদিবাসী মহিলাকে ধর্ষণ ও পাঞ্জাবে পুলিসের হাতে মহিলার মার খাওয়ার ঘটনা ঘিরে উত্তাল হয় সংসদ। পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ এনে সরব হন বাম সাংসদরাও।






Post Your Comment

Total Comments:1

news are not coming. try to news all time

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।