আইরিশ ক্রিম

Update: December 24, 2012 21:22 IST

কফি হোক বা মিল্কশেক। আইরিশ ক্রিমের মখমলে স্বাদে প্রগাঢ় হয় নেশার আমেজ। আরেকটু হুইস্কি মেশালে জবাব নেই। না মেশালেও অন দ্য রক্‌স আইরিশ ক্রিম ফাটাফাটি। শীতের সন্ধেয় বাড়িতে বানানো আইরিশ ক্রিমে মাত করে দিন বন্ধুদের।


কী কী লাগবে

ডাব্‌ল ক্রিম- ২৫০ মিলি
কন্ডেসড মিল্ক- ৪০০ গ্রাম
আইরিশ হুইস্কি- ৩৫০ মিলি
কফি এসেন্স- ১ চা চামচ
চকলেট সস- ৩ চা চামচ
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
অ্যামন্ড এসেন্স- ১ চা চামচ

কীভাবে বানাবেন:

একটা বোতল খুব ভাল করে ফুটন্ত জলে স্টেরিলাইজ করে রাখুন (যেন পানীয় জমা করার পর নষ্ট না হয়ে যায়)। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। স্টেরিলাইজড বোতলে ভরে রেখে দিন। দু`মাস ভাল থাকবে। ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিয়ে ভুলবেন না।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।