``স্বপ্ন দেখার সাহস কর``

Update: January 24, 2013 12:25 IST

আজ থেকে জয়পুর সংস্কৃতি আর সাহিত্যের মিলনক্ষেত্র। কিছু মুসলমান উগ্রপন্থী গোষ্ঠীর হুমকিকে অগ্রাহ্য করে রাজস্থানের রাজধানীতে শুরু হল ``জয়পুর সাহিত্য উৎসব-২০১৩``। আজ থেকে আগামী ৫দিন জয়পুরে সাহিত্য জগতের সেরাদের সমাগম। ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী বিশিষ্ট সাহিত্যিক মহেশ্বেতা দেবীর ভাষণ ``ওহ টু লিভ এগেইন`` দিয়ে শুরু হল এই উৎসব। মহাশ্বেতা দেবী তাঁর বক্তব্যে জানালেন স্বপ্ন দেখা সব মানুষের মৌলিক অধিকার। স্বপ্নের অধিকারে তাঁর লড়াই জারি থাকবে।

গোলাপী শহরের ডিগি প্যালেস লনে শুরু হল এই বছরের জয়পুর সাহিত্য উৎসব। ``সাহিত্যে বুদ্ধের প্রভাব`` এবারের উৎসবের অন্যতম আলোচ্য বিষয়। বৌদ্ধধর্মের প্রধান দলাই লামাও এই উৎসবে অংশগ্রহণ করতে আসছেন।








Post Your Comment

Total Comments:1

মুসলমান উগ্রপন্থী গোষ্ঠীর হুমকি....amader desh ta ki arab duniya hoye gelo...

  • ari
  • Posted: 1/24/2013 2:21:32 PM

cpm ar tmc dekhe sikhuk. wb e ei din aste choleche.jedin JIHADI RA WB E vote 20% theke 25% SEAT PABE.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।