আসানসোল গণধর্ষণকাণ্ডে সরব কবীর সুমন

Update: October 13, 2012 20:49 IST

আসানসোল গণধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে সরব হলেন তৃণমূল সাংসদ কবীর সুমন। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নানা সময়ে শাসকদলের একাংশের নেতাদের মন্তব্যে দুষ্কৃতীরা উত্‍সাহ পাচ্ছে বলেও অভিযোগ করেছেন কবীর সুমন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজে নিয়ন্ত্রণহীনতা চলছে
শাসকদলের একাংশের মন্তব্যে দুষ্কৃতীরা বেপরোয়া হয়ে উঠেছে। 

আইনশৃঙ্খলা প্রশ্নে ফের একবার রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সাংসদ। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার চব্বিশ ঘণ্টাকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে কবীর সুমন অভিযোগ করেন, প্রশাসনিক ব্যর্থতায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি টলোমলো। মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন তিনি।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।