মুক্তি পেল কায় পো চে

Update: February 22, 2013 12:36 IST

সারা ভারতে মুক্তি পেল অভিষেক কপুর পরিচালিত `কায় পো চে`। চেতন ভগতের উপন্যাস থ্রি মিসটেকস অফ লাইফ উপন্যাস অবলম্বনে তৈরি `কায় পো চে`। মুক্তির আগে অভিষেক টুইট করলেন, "অবশেষে...সেই দিনটা এল। সত্যির সেই মুহূর্ত...টিম#কায় পো ছে...দিস ইজ ইট!!"

তিন বন্ধু ইশান(সুশান্ত সিং রাজপুত), ওমি(অমিত সাধ) ও গোবিন্দ(কুমার যাদব)-র জীবন নিয়ে ছবি `কায় পো চে`। ছবির সময়কাল একবিংশ শতাব্দীর শুরুর দিক।
সুশান্ত সিং রাজপুত ও অমিত সাধের মতো দুই নবাগতকে নিয়ে কাজ করেছেন অভিষেক। দু`জনেই আগে টেলিভিশনে অভিনয় করেছেন। নবাগতদের নিয়ে যথেষ্ট আশাবাদী অভিষেক। নায়িকার ভূমিকায় রয়েছেন অমৃতা পুরী।

এর মধ্যেই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে হয়ে গেছে ছবির প্রিমিয়ার। প্রথম ছবি `রক অন`-এর সাফল্যের পর এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী অভিষেক।

ট্রেলর দেখতে ক্লিক করুন






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।