ক্যাট-বিল্লির নাচ দেখবে কলকাতা

Update: March 12, 2013 20:45 IST

আগামী ২ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনে হতে চলেছে আইপিএল সিক্সের। আর সেখানেই কলকাতাবাসীর জন্য অপেক্ষা করছে আসল ধামাকা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে।

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে উদ্বোধন। সেই অনুযায়ী ওই সময় কোনও খেলা রাখা হচ্ছে না যুবভারতীতে।

বহুদিন ধরেই ঠান্ডা লড়াই চলছে ক্যাটরিনা ও প্রিয়াঙ্কার মধ্যে। তবে কি আইপিএলের উদ্বোধনী মঞ্চই হবে তাঁদের মিলনক্ষেত্র? নাকি একে অপরের দিকে পিছন ফিরেই নাচবেন ক্যাট-বিল্লি?

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।