নয়া বিতর্কে কেজরিওয়াল

Update: June 23, 2012 15:23 IST

নতুন বিতর্কে জড়ালেন টিম আন্নার গুরুত্বপূর্ণ সদস্য অরবিন্দ কেজরিওয়াল। তবে ইউপিএ সরকার বা কংগ্রেস নেতৃত্ব নয়, এবার তাঁর সংঘাত বেসরকারি উড়ান সংস্থা `কিংফিশার এয়ারলাইন্স`-এর সঙ্গে। শুক্রবার রাতে কিংফিশারের একটি ফ্লাইটে দিল্লি থেকে হিমাচলপ্রদেশের ধরমশালার যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের। কিন্তু তাঁকে এয়ারপোর্টের রানওয়েতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের জন্য নির্ধারিত বাসেই উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পুরো ঘটনার পিছনে `সুপরিকল্পিত চক্রান্ত` রয়েছে বলে দাবি করে কেজরিওয়াল বলেন, কেন তাঁকে বিমানে উঠতে দেওয়া হল না, সে ব্যাপারে লিখিতভাবে কোনও জবাহদিহি করতে চায়নি কিংফিশার কর্তৃপক্ষ। শুধু জানায়, সংস্থার তরফে লিখিতভাবে জানান হতে পারে, কেজরিওয়াল নিজের ফ্লাইট `মিস` করেছেন। পরে মিডিয়ার মুখোমুখি হয়ে ম্যাগসাসাই পুরস্কারজয়ী সমাজকর্মী জানান, কিংফিশার এয়ারলাইন্সের এই অসদাচরণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন তিনি।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।