গ্রেফতার নাশিদ, দেশ ছাড়ল পরিবার

Update: February 9, 2012 15:59 IST

ক্ষমতার পালাবদলের পর এবার প্রতিহিংসার রাজনীতির ছোঁয়াচ লাগল মালদ্বীপে। বৃহস্পতিবার আরব সাগরের এই দ্বীপরাষ্ট্রের ফৌজদারি আদালত সদ্য-পদত্যাদী প্রেসিডেন্ট মহম্মদ নাশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরই তাঁকে আটক করা হয়েছে। আদালতের নির্দেশে নাশিদ-ক্যাবিনেটের প্রতিরক্ষামন্ত্রী তলহাত ইব্রাহিম খালেফানুরকেও গ্রেফতার করেছে পুলিস।

এই পরিস্থিতিতে বুধবার রাতে নাশিদের স্ত্রী লায়লা আলি মালদ্বীপ ছেড়ে শ্রীলঙ্কায় চলে গেছেন। তাঁর সঙ্গে পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন বলে শ্রীলঙ্কা সরকারের সূত্রে খবর মিলেছে। মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট ড. মোহামেদ ওয়াহিদ তাঁর ক্ষমতাচ্যূত পূর্বসূরির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি কলম্বোর মিডিয়ার। যদিও নাশিদের দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি`র তরফে তাঁর জীবনসংশয় আছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপের ফৌজদারী আদালতের প্রধান আবদুল্লাহ মোহাম্মদের গ্রেফতারির ঘটনায় জনতা ও সশস্ত্র পুলিসবাহিনীর বিক্ষোভের মুখে পড়ে মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন নাশিদ। এর পর বিকেলে মালদ্বীপের পার্লামেন্ট ‘পিপলস মজলিসে’ আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেন নয়া প্রেসিডেন্ট ড. মোহামেদ ওয়াহিদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আহমেদ ফয়েজ হোসেন তাঁকে শপথ বাক্য পাঠ করান। এর পর গতকাল মিডিয়ার মুখোমুখি হয়ে নাশিদ বলেন বন্দুকের নলের সামনে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে তাঁকে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।