ফের রেল মন্ত্রক ফিরে পাওয়ার আশায় মমতা

Update: March 8, 2013 19:22 IST

আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস না বিজেপি? কে ক্ষমতায় আসবে তা এখন কোটি টাকার প্রশ্ন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত যে ভোটের পর রেলমন্ত্রক তাঁদের হাতেই আসছে। তবে, কি তিনি বিজেপির হাত ধরার কথা ভাবছেন? নাকি চেষ্টায় আছেন ফের কংগ্রেসের কাছাকাছি আসার? "লোকসভা ভোটের পর রেলমন্ত্রক পাচ্ছে তৃণমূল", মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।  

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল মহিলা কংগ্রেসের সেমিনারে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ইউপিএ-এনডিএ কোনও জোটে না থেকে তাঁর দল কী ভাবে রেলমন্ত্রক হাতে পাবে? তাই, রাজনৈতিক মহলের ধারণা, এই মন্তব্যে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, লোকসভা ভোটের পর তিনি থাকবেন ক্ষমতাসীন জোটের সঙ্গেই। তবে, কোন দলের হাত ধরে তৃণমূল ফের রেলমন্ত্রীর দায়িত্ব পাবে বলে তিনি আশা করছেন, তা খোলসা করেননি মুখ্যমন্ত্রী।
 
নির্বাচনের আগে এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে খোলা চিঠি দিচ্ছেন বলে মন্তব্য সিপিআইএমের। রেলমন্ত্রিত্বের জন্য ফের তাদের হাত ধরতে চাইলেও সে রাস্তা সহজ নয়। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া কংগ্রেসের। লোকসভা ভোটের দিকে তাকিয়ে কোন দিকে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী? স্পষ্ট করুন অবস্থান। বলছে বিজেপি।
 
লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেতে তত্‍পর বিজেপি। কংগ্রেসও তৃণমূলের জন্য দরজা একেবারে বন্ধ করে দিয়েছে এমন নয়। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবে মুকুল রায়ের বাংলাদেশে যাওয়াই হোক বা সুন্দরবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। লোকসভা ভোটের আগে কংগ্রেস-তৃণমূলের ফের গাঁটছড়া বাঁধার সম্ভাবনা নিয়েও রয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে কোন দিকে গেলে লাভের সম্ভাবনা বেশি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই হিসেবই কষছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।






Post Your Comment

Total Comments:6

vodo tantrik erokom boltei thake.

She does not mind whoever comes in power in 2014 be it UPA OR NDA.She will join them for Rly ministry and send it to dox. But question is can she bargain with 1or2 seats in 2014. If she gets 3 seats that will be a miracle.What have her MPs done in last 4 years- wasted taxpayers`s money,layed useless false foundation stones for projets that never will see light.She and her people are burden of country. they should be defeated.

TRINOMUL KONO DAL NOI, ETI EKTI PRIVATE LIMITED COMPANY MANAGING DIRECTER DR.? MAMATA BANERJEE.DOLER KONO NITI NAI, MAMATA JA VABEN TAI HOI, DHANDABAJ MOHILA NATUIN KONO DHANDER JONYO ``BJP`` te FIRE JABEN SETA UNIE BOLTE PAREN,AR MERUDONDOHIN MOSEHABER DAL TAI SAMARTHAN KORBE.

VADROMOHILAR? PETGARUM HOYECHE BODHAI? VULVAL BOKCHEN.

I am not surprised at all. Mamata never did politics with idealogy..she always banked on cheap politics..i don`t think she is fall in any standard political catagory,..she had alraedy screwed rail now WB..I was TMC supporter now switched the side..

tmc congress jote hobe kina se to porer katha.. kintu rahul gandhi r sitaram yechurir makha makhi akhon valoi cholche..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।