বিশ্বরেকর্ড ভাঙলেন মেসি

Update: March 10, 2013 10:35 IST

স্প্যানিশ লা লিগায় টানা ১৭টি ম্যাচে গোল করে বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। দেশের কোনও লিগে পরপর এতগুলো ম্যাচে গোল করার রেকর্ড আর কারও নেই। শনিবার ভারতীয় সময় রাতে ডেপোর্টিভো লা করুনা`র বিরুদ্ধে গোল করে মেসি ভাঙলেন টেডর পেটেরেকের রেকর্ড। ১৯৩৭-৩৮ মরসুমে পোলিশ লিগে করা টেডরের টানা ১৬ ম্যাচ গোল করার কৃতিত্বটাই এতগুলো বছর বিশ্বরেকর্ড ছিল। মেসির গোলক্ষুধায় ৭৬ বছরের বিশ্বরেকর্ড ভেঙে গেল।

মেসির বিশ্বরেকর্ডের কৃতিত্বে ম্লান হয়ে গেল বার্সেলোনার জয়ে ফেরার খবর। পরপর দুটো এল ক্লাসিকো হার, চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের ভ্রকুটির মাঝে বার্সা সমর্থকদের কাছে ভাল খবর থাকল। ডেপোর্টিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় দু নম্বরে থাকা অ্যাথলেটিকো দি মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেল বার্সা।

লা লিগায় টানা ১০ ম্যাচে গোল করা ব্রাজিলের মহাতারকা রোনাল্ডোর রেকর্ড আগেই ভেঙে দিয়েছিলেন মেসি। ক দিন আগেই আর্জেন্টিনা ফুটবলের নয়া রাজপুত্র লা লিগায় ২০০ গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন। ‍

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।