শর্ত নিয়ে রায়পুরে বৈঠক দুপক্ষের মধ্যস্থতাকারীদের

Update: April 26, 2012 20:34 IST

সুকমার জেলাশাসকের অপহরণ কাণ্ডে রায়পুরে মধ্যস্থতাকারীদের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে ছিলেন মাওবাদীদের প্রস্তাবিত দুই মধ্যস্থতাকারী হরগোপাল ও বিডি শর্মা। ছিলেন সরকার প্রস্তাবিত মধ্যস্থতাকারী নির্মলা বুচ ও এসকে মিশ্র। মধ্যস্থতাকারীদের মধ্যে বৈঠক হয় রায়পুরে।  মাওবাদীদের সঙ্গে আলোচনার গতিপ্রকৃতি কোনপথে হবে তানিয়েই আলোচনায় বসেছিলেন দুপক্ষের মধ্যস্থতাকারীরা। আইন বিশেষজ্ঞরাও ছিলেন এই বৈঠকে।

মুখ্যমন্ত্রী রমন সিং জানিয়েছেন মাওবাদীদের দেওয়া সব শর্ত মেনে সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আইনি জটিলতার কারণেই শর্ত মানায় সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি।  মাওবাদীদের প্রস্তাবিত তারমেখলার জঙ্গলে না রায়পুরে আলোচনা হবে যদিও তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বৈঠকে। তবে সুকমা জেলা প্রশাসনকে সমস্ত রকমের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হেলিকপ্টার প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।