নিহত জঙ্গিরা বিদেশি: সুশীল কুমার শিন্ডে

Update: March 14, 2013 13:51 IST

বুধবার শ্রীনগরে জঙ্গি হামলার ঘটনায় সিআরপিএফের গুলিতে নিহত দুই জঙ্গিই বিদেশি বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। আজ লোকসভায় দাঁড়িয়ে এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি জানান ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নথিতে একাধিক পাকিস্তানের ফোন নম্বর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থকে উদ্ধারীকৃত ওষুধ ও অনান্য বস্তু পাকিস্তানে তৈরি বলেও দাবি করেছেন তিনি। যদিও পাকিস্তানের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

অন্যদিকে আজ লোকসভায় বুধবারের ঘটনায় নিহত পাঁচ সিআরপিএফের স্মৃতিতে শোকজ্ঞাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির তীব্র সমালোচনা করেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশারফের ভারত সফরের সময় বিদেশমন্ত্রী সলমন খুরশিদ নৈশভোজ করেন তাঁর সঙ্গে। আজ লোকসভায় এই প্রসঙ্গ টেনে এনে খুরশিদেরও সমালোচনা করেন বিরোধী দলনেত্রী।

তিন বছর পর গতকাল ফের জঙ্গি হামলার শিকার হয়েছে শ্রীনগর। বুধবার সকালে শ্রীনগরের বিমানে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৫ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। 








Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।