দুধ কোম্পানিগুলির বিরুদ্ধে অনশনে গোপালকরা

Update: April 21, 2012 15:42 IST

দুধ সরবরাহকারী বেসরকারি সংস্থার ধার্য করা দামের প্রতিবাদ জানিয়ে শনিবার অনশন করছেন দুধ বিক্রেতারা। এদিন দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। দুধ উত্পাদনকারীদের অভিযোগ, বাজারে গত ছ-বছরে দুধের দাম প্রায় দ্বিগুণ হলেও, তারা দাবি অনুযায়ী দাম পাচ্ছেন না। তাদের প্রতিবাদ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি দিল্লি পুলিস।

পুলিস প্রশাসনের বক্তব্য, যন্তরমন্তরে একসঙ্গে ২০ হাজার মানুষের অনশন কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে শনিবার থেকে অনশন শুরু করেছেন দুধ উত্পাদনকারী কৃষকেরা। গত বুধবারই নিজেদের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাঁরা। আগামী বুধবার সংসদ অভিযানেরও হুমকি দিয়েছেন দুধ উত্পাদনকারী কৃষকেরা।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।