নিজে থেকে নেতৃত্ব ছাড়ব না, পরিষ্কার জানালেন ধোনি

Update: January 10, 2013 22:25 IST

তাঁর বড় প্রশংসক আজ যে পরামর্শটা দিলেন তাকে উড়িয়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন তিনি নিজে থেকে অধিনায়কত্ব ছাড়ার কথা আদৌ ভাবছেন না। মাহি বললেন, "এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরাই"। রাজকোটে ওয়ানডে সিরিজ শুরুর আগে ধোনি জানিয়ে দেন আগের সব কিছু তাঁর কাছে ইতিহাস, তিনি আবার নতুন করতে শুরু করতে চান।

আজই রাহুল দ্রাবিড় পরামর্শ দিয়ে ধোনিকে বলেছিলেন, একদিন এবং টি-২০-র নেতৃত্ব থেকে সরে টেস্টে অধিনায়ক হিসাবে মনোনিবেশ করতে। তবে ধোনিকে এখনই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাবে সায় নেই প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের।

ধোনিকে খেলার প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও পরামর্শ দিয়েছেন ভারতের একদা ডিপেন্ডেবল ব্যাটসম্যান। একদিনের এবং টি-২০ ক্রিকেটে গৌতম গম্ভীরকে অধিনায়ক করা যেতে পারে বলে জানিয়েছেন দ্রাবিড়। কোনও এক ধরনের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার কথা তিনি ভাবছেন কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মাহি বলেন, "না কোনও প্রশ্নই নেই"। একই সঙ্গে তিনি বলেছেন, ক্রিকেট দলগত খেলা, দলের প্রত্যেককেই নিজের ওপর বিশ্বাস রাখতে এবং নিজের দায়িত্ব পালন করতে হবে"।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।