সৌরভকে টপকে টেস্টে সফলতম নেতা ধোনি

Update: March 5, 2013 16:55 IST

হায়দরাবাদের টেস্ট জয়ের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এখন দেশের সফলতম টেস্ট অধিনায়ক। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে সফলতার বিচারে সৌরভ গাঙ্গুলিকে টপকে ধোনিই এখন সবার উপরে।

চারমিনারের শহরে আজকের জয়ের পর অধিনায়ক হিসাবে ৪৫ টা টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ধোনি জিতলেন ২২টিতে। ধোনি টপকে গেলেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে (৪৯ টি টেস্টে ২১ টিতে জয়)।

চেন্নাই টেস্টে অসিদের হারিয়ে অধিনায়ক হিসাবে সৌরভ গাঙ্গুলির একুশ ম্যাচ জেতার রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি। ধোনি ভারতকে ৪৪টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২২টিতে। হায়দরাবাদ টেস্ট জয়ের পর ধোনি বলেন তিনি একটা ভাল দল হাতে পেয়ে গর্বিত। তাঁর মতে টেস্টে অধিনায়ক হিসাবে যে নজির তিনি গড়েছেন তার পিছনে অবদান আছে দলের সব ক্রিকেটারেরই।

টেস্ট ক্রিকেটে ভারতের সফল পাঁচ অধিনায়ক--
ধোনি-- ২২টি জয় (৪৫টি টেস্টে)
সৌরভ-- ২১ টি জয় (৪৯টি টেস্টে)
মহম্মদ আজহার-- ১৪টি জয় (৪৭টি টেস্ট)
মনসুর পতৌদি-- ৯টি জয় (৪০টি টেস্ট)
সুনীল গাভাসকর-- ৯টি জয় (৪৭টি টেস্টে)







Post Your Comment

Total Comments:4

SOURAV IS THE BEST CAPTAIN OF INDIA ALL TIME

ধোনি দেশের মাঠে সফলতম কিন্তু বিদেশের মাঠে সফলতম নেতা দাদা ২৮ টেষ্টে ১১ জয়। যেখানে ধোনি বিদেশের মাঠে ১৯ টেষ্টে ৫ জয়।

One of the great caption in india..dhoni

MS Dhoni Is most successful captain in India

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।