আসানসোলে মদের আসরে বচসার জেরে খুন

Update: September 17, 2012 12:03 IST

মদের আসরে বচসার জেরে খুন হলেন এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের বার্নপুরের নরসিংবাঁধ এলাকায়। নিহতের নাম সনাতন দাস। মদের আসরে বচসার মধ্যেই তাঁর বুকে গুলি চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় তাকে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা সনাতন দাসকে মৃত ঘোষণা করেন। বাসিন্দারা অভিযোগ করেছেন, এই এলাকায় বেআইনি মদের কারবারের রমরমা।

কয়েকটি জুয়ার চক্রও চলে বলে অভিযোগ। সবকিছু জানা সত্বেও এ ব্যাপারে প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। রবিবার রাতে সনাতন দাসের খুনের পর নড়েচড়ে বসেছে পুলিস। হীরাপুর থানার পুলিস বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।    

Post Your Comment

Total Comments:1

Amar mone hoi ei illegal moder buiesness prosason dara closed kora uchit. Immediately oporadhi Der arrest kora uchit......

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।