জয় দিয়েই কামব্যাক নাদালের

Update: February 6, 2013 13:22 IST

সাত মাস কোর্টের বাইরে থাকার পর জয় দিয়েই নিজের প্রত্যাবর্তনটাশুরু করলেন রাফায়েল নাদাল। মঙ্গলবার চিলির ক্লে কোর্টের এক অনামী টুর্নামেন্ট ভিটিআর ওপেনে ব্রাজিলের জুয়ান মোনাকোকে সঙ্গে করে ৬-৩, ৬-২-এ উড়িয়ে দিলেন চেক জুটি সেরমার্ক আর ডাউহিকে।

গত বছরের ২৮ জুনে হাঁটুর চোটে কাবু হয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে অপ্রত্যাশিত বিদায় নিয়েছিলেন রাফা। তারপর থেকে হয়েছে বেশ কিছু অস্ত্রোপচার। নাদাল আদৌ আর কোনদিন কোর্টে ফিরতে পারবেন কি না তা নিয়েও চলেছে গুঞ্জন। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মাঠে ফিরে এলেন রাফা। সঙ্গে তাঁর সেই বিখ্যাত শক্তিশালী ব্যাকহ্যান্ড নিয়ে।

রাফা নিজে জানিয়েছেন চোট কাটিয়ে আবার মাঠে ফিরতে পেরে তিনি অত্যন্ত খুশি।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।