ইন্দিরা ভবনের নাম পরিবর্তন, তীব্র প্রতিবাদ কংগ্রেসের

Update: December 29, 2011 19:37 IST

ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে না এলে মমতা বন্দ্যোপাধ্যায় এতোদিন পর্যন্ত যে যে শিলান্যাস করেছেন, তা ভেঙে দেওয়ার হুমকি দিলেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে বলেও জানিয়েছন কংগ্রেস। প্রতিবাদে আগামিকাল জওহরলাল নেহেরু রোডে ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কংগ্রেস।

আজ কংগ্রেসের তরফে সল্টলেকে ইন্দিরা ভবনের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেসের নেতা-নেত্রীরা। অন্যদিকে মহাকরণে গিয়ে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ সদস্যরা। 

আজ বিকেল তিনটে নাগাদ মহাকরণের সেন্ট্রাল গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। ইন্দিরা ভবনের নাম পাল্টে নজরুল ভবন করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তাঁরা। বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিস।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।