প্যারালিম্পিক্স পদক হারাতে চলেছেন পিস্টোরিয়াস

Update: February 19, 2013 16:09 IST

মার্কিন সাইক্লিস্ট লান্স আর্মস্ট্রংয়ের মতোই কি অবস্থা হতে চলেছে অস্কার পিস্টোরিয়াসের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব ক্রীড়াজগতে। ডোপিং কাণ্ডে দোষি সাবস্ত্য হওয়ার পর সাতটি ট্যুর দ্য ফ্রান্স খেতাব হাতছাড়া করতে হয়েছিল আর্মস্টংকে। এবার সেই ডোপিংয়ের জন্যই পিস্টোরিয়াসের অলিম্পিক পদক ফিরিয়ে নিতে পারে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।

বান্ধবীকে খুনের দায়ে ধৃত পিস্টোরিয়াসের বাড়িতে তল্লাশি পর নিষিদ্ধ ড্রাগস পাওয়া গিয়েছে বলে দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্র দাবি করেছে। খবর পাওয়ার পর নড়েচড়ে বসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি অথবা ওয়াডা।  যদি প্রমাণ হয় যে নিষিদ্ধ ড্রাগস নিতেন, তাহলে তাঁর পদক কেড়ে নেওয়া হতে পারে।







Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।