ফাইনালে হারলেও বিশ্ব টেনিসের সেরা মঞ্চে খেলবেন পেজ

Update: October 7, 2012 16:18 IST

অল্পের জন্য আরও একটা খেতাব জেতা হল না লিয়েন্ডার পেজের। অবশ্য প্রতিযোগিতার ফাইনালে ওঠায় পেশাদারি টেনিস সার্কিটের সেরা আট খেলোয়াড়দের নিয়ে নভেম্বর হতে চলা এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের জন্য খেলার ছাড়পত্র পেয়ে গেল লিয়েন্ডার-স্টেপানেক জুটি। এই বয়েসেও পেশাদার টেনিসের কুলীন এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতাঅর্জন করে লিয়েন্ডার বুঝিয়ে দিলেন বিশ্ব ডাবলস টেনিসে এখনও তাঁর রাজত্ব চলছে।

রবিবার জাপান ওপেনের ফাইনালে লিয়েন্ডার -স্টেপানেক জুটি হারলেন ৬-৩, ৭-৬ আলেক্সজান্দার পেয়া-ব্রুনো সোয়ারেস জুটির কাছে। প্রথম সেটে খারাপ খেললেও দ্বিতীয়টা লিয়েন্ডাররা দারুণ খেলেন। কিন্তু একগাদা `আনফোর্সড এরর`-এর খেসারত ভুগতে হল লিয়েন্ডারদের।প্রতিয়োগিতায় লিয়েন্ডাররা শীর্ষ বাছাই ছিলেন।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।