লাইনচ্যুত পঞ্জাব মেল, আহত ২৫

Update: May 6, 2012 10:47 IST

হরিয়ানার রোহতকের কাছে লাইনচ্যুত হল মুম্বই-ফিরোজপুরগামী পঞ্জাব মেল। ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ভোর সাড়ে ৩টেয় পঞ্জাব মেলের ৮টি বগি লাইচ্যুত হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা। আইজি রেলওয়ে (হরিয়ানা) জানিয়েছেন, ৩০০ রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ নিহত হননি। ২৪টি বগির মধ্যে ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন আইজি রেলওয়ে। রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক অনিল সাক্সেনা জানান, ট্রেনটির চালক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী মুকুল রায়।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।