ড্যামেজকন্ট্রোলে নেমে পার্থর `হোঁচট`

Update: January 24, 2013 20:00 IST

জ্যোতিপ্রিয় মল্লিকের উস্কানিমূলক মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে সরকার ও শাসকদল। পরিস্থিতি সামাল দিয়ে দলের মুখরক্ষার চেষ্টা করেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের দলকে সংযত হওয়ার কথা বলেছেন তিনি। সব পক্ষকেই অসহিষ্ণু না হওয়ার আর্জি জানিয়েছেন শিল্পমন্ত্রী।  

রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, তবে পিটিয়ে মেরে ফেলার মত মন্তব্য কোনও মন্ত্রীর মুখে শোভা পায় না। এই মন্তব্য আইনবিরুদ্ধ বলেও জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রাজ্যের একজন মন্ত্রীর মুখে এধরনের উস্কানিমূলক মন্তব্য শোভা পায়না। এটা খুবই দুর্ভাগ্যজনক। জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যের জেরে এই প্রতিক্রিয়া বিজেপি রাজ্যসভাপতি রাহুল সিনহার।

প্রসঙ্গত, প্রধান বিরোধীদল সিপিআইএমের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে এবার তাঁদের কার্যত পিটিয়ে মারার উস্কানি দিলেন খাদ্যমন্ত্রী। বিরাটির এক জনসভায় তিনি সিপিআইএম-কে বিষধর সাপের সঙ্গে তুলনা করে পিটিয়ে মারার ইঙ্গিত দেন।





Post Your Comment

Total Comments:12

মাননীয় মন্ত্রী, সকল মন্ত্রী মহাশয়গণ আপনার বন্ধু,গর্বের কথা। মন্ত্রীসভায় আলোচনা করুন। আমরা জনগণ সহিষ্ণু- জীব। আজীবন সইব। সহিষ্ণুতা না থাকলে ক্ষয়িষ্ণুতা আসবেই। CPM এর দেওয়া শিক্ষার মূল্য দিন।

Dear Mr. Partho Hope you have the gutts to remove all the bad elements from TMC. However hard you have tried to cover the truth in many occasions earlier the cat is out of the bag. Truth is truth. You cannot change it. So please assert yourself, take the responsibility and become the chief minister of West Bengal, if you really claim to be a professional. Let`s wait and watch.

JYOTIPRYO MALLICKER VASONER BAPYARE TRINOMUL NETRIR SAMARTHAN ACHE BOLE MONE HOI.NA HOLE CHUP KENO?

jani na uni ki vabe ekjan mantri hay opar ekjan mantri name aai dharaner mantaabaa karen. aj onar dal sarkare ache kintu chirokal thakben bole ki uni mone karen? asha kari na , thkha parobortti sarkar jadi aai dharaner uktti kare onar partir opor thkan onar kirakam lagbe bole onar mone hay. r ekti ktha na boleo parchi na - CPIM parti ta ki more gaylo naki aalimuddin - a sab ghumochhen. are samanta jadi rajjer manusher kach theke muche jay takhan rajotta karbe kader niay. ..................... ektu vaben kam-red

RAMPURHAT E NETAJI er birth day te nacha nachir video ta ami 24 ghanta te dekhte chai..

RAMPURHAT E NETAJI ER birth day te nacha nachir video ta ami 24 ghanat te dekhte chai..

RAMPURHAT E NETAJI ER birth day te nacha nachir video ta ami 24 ghanat te dekhte chai..

Chhagol-der mukhey agol chai... ...

সমস্ত মন্তব্য লেখলদের কাছে আমার অনুরোধ এবার সময় হয়েছে আরেকটু কাজ করার। সংবিধানের শপথ নেওয়া কোন মন্ত্রীর এরকম প্ররোচনা ছড়ানো সংবিধান অবমাননা এবং শাস্তিযোগ্য। পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল,ভারতের মাননীয় রাস্ট্রপতি এবং স্বরাস্ট্রমন্ত্রী মহোদয়দের এবিষয়ে অবিলম্বে সপ্রমাণ অবহিত করা উচিত। কোনো সহৃদয় আইনজ্ঞ মহোদয় যদি এব্যাপারে আদালতে জনস্বার্থ মামলা করা যায় কিনা ভেবে দেখতে অনুরোধ করছি।

Partha Babu - Don`t try to suppress the fault of Jyotipriya Mullick. If you have ability, kick the man out of T.M.C.

ato pet mota ...susanto ghosh er moto vadro katha bolche..

nijeder dos aporer ghare chapate chaiche TMC

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।