ধর্ষণের অভিযোগে আটক পিঙ্কি প্রামাণিক

Update: June 14, 2012 14:59 IST

এশিয়াডে পদকজয়ী জাতীয় অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক পুরুষ। বৃহস্পতিবার মেডিক্যাল পরীক্ষার একথা জানিয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

এক মহিলাকে ধর্ষণের অভিযোগে জাতীয় অ্যাথলেট পিঙ্কি প্রামাণিককে আটক করে পুলিস। বুধবার তেঘরিয়ার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সহবাস করেছেন পিঙ্কি। পিঙ্কিকে পুরুষ বলে দাবি করে ওই মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণেরও অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার পিঙ্কি প্রামাণিককে আদালতে পেশ করে পুলিস। আদালত মেডিক্যাল টেস্টের অনুমতি দিলেও রাজি হননি পিঙ্কি প্রামাণিক। বিষয়টি আদালতকে জানিয়েছে পুলিস।

পুলিস জানতে পেরেছে, ওই মহিলার বাড়িতে ভাড়া থাকতেন পিঙ্কি প্রামাণিক। পুলিস সূত্রে খবর, সরকারি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার পর পিঙ্কিকে গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগেও একবার অস্ত্র রাখার অভিযোগে পিঙ্কি প্রামাণিক গ্রেফতার হয়েছিলেন। এশিয়ান গেমস-সহ বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের হয়ে সোনা জিতেছেন এই অ্যাথলিট।  

Post Your Comment

Total Comments:12

JOY PORIBORTONER JOY!!!!!!~!!!!!!!!! TIMES OF INDIA LUCKNOW HAS WRITTEN PINKY IS BOTH MALE AND FEMALE AT A TIME.... DETECTED AFTER PORIBORTON ONLY

acha thola ato din ki kono vaba porikha hoi ni na ki ar modha kono(jamon sassa fula vut)

Chhi pinki !!!!!

if pinky is man , how govt of India (sports ministry ) allow him in women`s athletic ?? shame on those corrupted officer .

Who is she/he ? I think middle man.let see his/her medical reports.its exciting news.

ধিক্কার জানাতে হয় আমাদের ক্রীড়া প্রশাসনকে যারা একজন পুরুষকে মহিলা হিসেবে চালানোর অপকর্ম করে গেছে ।

shame on you !!!

salake guli kore maro

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।