প্রথম দিনই জোড়া সেঞ্চুরি অস্ট্রেলিয়ার

Update: January 24, 2012 09:42 IST

অ্যাডিলেড টেস্টে প্রাথমিকভাবে ভারতীয় বোলারদের দাপট সামলে দাপট দেখাচ্ছেন রিকি পন্টিং ও অধিনায়ক ক্লার্ক। মঙ্গলবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। দিনের শুরুতে চটজলদি ওয়ার্নার ও শন মার্শকে ফিরিয়ে ধাক্কা দেন জাহির ও অশ্বিন। ওয়ার্নার ৮ ও মার্শ ৩ রানে আউট হওয়ার পর ৩০ রানে কোয়ানকে প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন ক্লার্ক ও পন্টিং। সিরিজে দ্বিতীয় শতরান হাঁকালেন প্রাক্তন অসি অধিনায়ক পন্টিং। সিডনির পর আবার অ্যাডিলেডে। টেস্ট কেরিয়ারে নিজের ৪১ তম শতরানের সঙ্গে টেস্টে ১৩ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন তিনি। সেঞ্চুরির করলেন অধিনায়ক মাইকেল ক্লার্কও। টেস্টে এটি তাঁর ১৯ শতরান।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।