দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির শপথ আজ

Update: July 24, 2012 23:38 IST

আজ রাষ্ট্রপতি পদে শপথ নেবেন প্রণব মুখোপাধ্যায়। সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদের সেন্ট্রাল হলে প্রথম বাঙালি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন দেশের প্রধান বিচারপতি এইচ এস কাপাডিয়া। আজই রাষ্ট্রপতি ভবনে পা রাখবেন প্রণববাবু। শপথগ্রহণ অনুষ্ঠানে ইউপিএ-র অন্যান্য শরিকদের সঙ্গে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ইতিহাসের সোনালি অধ্যায়ে তিনি ঢুকে গিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার ভিকে অগ্নিহোত্রী প্রণব মুখোপাধ্যায়ের হাতে জয়ের শংসাপত্রও ধরিয়ে দিয়েছেন। তারপর থেকেই প্রোটোকলের বাধ্যবাধকতার গণ্ডির মধ্যে চলে এসেছেন প্রণববাবু। প্রণব মুখোপাধ্যায় যেহেতু বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই রাজনীতির সব মহল থেকেই নেতানেত্রীরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে অনুমান করা হচ্ছে। শপথ নেওয়ার কিছুক্ষণ পরেই প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতিভবনে যাবেন। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাঁকে অভ্যর্থনা জানাবেন। প্রোটোকল মেনে বিদায়ী রাষ্ট্রপতিকে রাইসিনা থেকে রওনা করাবেন প্রণব মুখোপাধ্যায়।

রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে দিল্লি পৌঁছে প্রণব মুখোপাধ্যায়ের তালকাটোরা রোডের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। দেখা করেন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পর টেলিফোনে প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে অনুরোধ করেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতি নির্বাচনের পর এই প্রথম তাঁদের মুখোমুখি সাক্ষাত্‍ হল। প্রণব মুখার্জির জন্য কলকাতা থকে ধুতি-পাঞ্জাবি ও মিষ্টি নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী।

 





Post Your Comment

Total Comments:2

Aaj 25 July 2012 Bharoter Prothom Bangali President hoben tar jonyo pranabdadad ke anek anek abhinandan. Abar Durga Pujar brosure a Chittaranjan Park, kali Mandir, New Delhi - 110019. R onyo Durga Puja Broshure jaiga paben. Mone hoy Dilli theke ami ae prothom lichlam. Ardhendu Mukherjee, 219, G.F / Roof, Tagore Park, Delhi - 110009. Date:25th July 2012

Aaj 25 July 2012 Bharoter Prothom Bangali President hoben tar jonyo pranabdadad ke anek anek abhinandan. Abar Durga Pujar brosure a Chittaranjan Park, kali Mandir, New Delhi - 110019. R onyo Durga Puja Broshure jaiga paben. Mone hoy Dilli theke ami ae prothom lichlam. Ardhendu Mukherjee, 219, G.F / Roof, Tagore Park, Delhi - 110009. Date:25th July 2012

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।