ক্ষমা চাওয়ায় অভিজিতের সাত খুন মাফ করল কংগ্রেস

Update: December 28, 2012 16:31 IST

অভিজিৎ মুখার্জির মন্তব্য ঘিরে তৈরি হওয়া দেশব্যাপী আলোড়নের মাঝে প্রণবপুত্রকে কার্যত ক্লিনচিট দিল কংগ্রেস। দিল্লির প্রকাশ্য রাজপথে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভকারী মহিলাদের উদ্যেশে কটূক্তি করে বিতর্ক উষ্কে ছিলেন অভিজিৎ মুখার্জি। কিন্তু এ বিষয়ে জঙ্গিপুরের সাংসদের বিরুদ্ধে কোনও দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দিল তাঁর দল। যেহেতু ইতিমধ্যেই অভিজৎ সংবাদমাধ্যমে তাঁর মন্তব্য প্রত্যাহার করেছেন, সে করণেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না।

বিষয়টিকে ধামাচাপার চেষ্টা করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি শুক্রবার বলেন, "তিনি তাঁর ভুল বুঝতে পেরে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন।" আলভির মত, অভিজিৎ মুখার্জির ক্ষমা প্রার্থনার পর দলের আর কিছু করার থাকে না।

দিল্লি ধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে দেশ জুড়ে চলতে থাকা প্রতিবাদ নিয়ে বৃহস্পতিবার বেফাঁস মন্তব্য করেন রাষ্ট্রপতি পুত্র অভিজিৎ মুখার্জি। জঙ্গিপুরের এই কংগ্রেস সাংসদের মতে, দিল্লির প্রতিবাদে সামিল হওয়া এখন ফ্যাশানে পরিণত হয়েছে। যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের সঙ্গে বাস্তবের কোনও যোগাযোগ নেই বলে মনে করেন তিনি। দিল্লিতে প্রতিবাদের নামে `নৌটঙ্কি` চলছে। অভিজিত বাবুর এই মন্তব্যকে ঘিরে কেন্দ্রীয় রাজনীতি তোলপাড় শুরু হয়ে যায়। অস্বস্তিতে পড়েন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গোটা পরিবার।

Post Your Comment

Total Comments:2

Pranab a hopeless odg on INDIARA GANDHI - she kicked her out of ministry because of his nagging attitude.after RAJIB`s assasiation this pranab anyhow put foreign lady SONIA in congress party`s top level.thereon PRANAB got all benefits fm sonia .there being no storng opposition party in india congress is still there in delhi.as u people all know mayabati,lalu ,jaylolita are all jokers rather party leaders.now comes pranab`s son - may be that bastard dremaing to be next indian president after pranab dies or get assasianted in short spell of time - as india gets agitated after the girl being raped in delhi.anything can happen in india in coming days

This is a sadness today to our country and sadness to our West Bengal. It is also self-interest and selfish and unkind. All the positive values of Bengal today are disappearing very fast. Now Mr Abhijit Mukherjee is clear to get the high office soon. I am sure he will get that soon. But my request to him is that: PLEASE SIR RESIGN AND KEEP THE RESPECT TO THE NATION.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।