প্রণবের প্রার্থীপদ বাতিলের দাবি সাংমার

Update: July 2, 2012 16:50 IST

লাভজনক পদ বিতর্ক এবার রাষ্ট্রপতি ভোটে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের দাবি তুললেন পি এ সাংমা। তাঁর বক্তব্য, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। আর এ ধরনের লাভজনক পদে থাকার কারণে তাঁর প্রার্থীপদ খারিজের দাবি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী সাংমা। এনিয়ে রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে অভিযোগও জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে ভুলবশত তাদের ওয়েবাসইটে প্রণব মুখোপাধ্যায়ের নাম থেকে গিয়েছে। গত ২০ জুনই আইএসআই-এর চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়।

অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে আগামিকাল উত্তর প্রদেশে যাচ্ছেন ইউপিএ-র প্রার্থী প্রণব মুখার্জি। লখনউয়ে তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে সমাজবাদী পার্টি প্রথমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করে। পরে একশ আশি ডিগ্রি ঘুরে গিয়ে দলের নেতা মুলায়ম সিং যাদব জানিয়ে দেন, প্রণব মুখার্জির সঙ্গেই রয়েছেন তাঁরা। প্রণব মুখার্জির দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বিরোধী দল বহুজন সমাজ পার্টিও। দলের নেত্রী আগেই ঘোষণা করেন, রাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা প্রণব মুখার্জিকে সমর্থন করবেন। এই সফরে বিএসপি নেতৃত্বের সঙ্গেও দেখা করতে পারেন প্রণববাবু। মঙ্গলবার রাজ্যের কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও তাঁর কথা হবে বলে সূত্রের খবর।






Post Your Comment

Total Comments:2

It is helpful for the citizen of Bengali. I am am very proud to see such site. thank u for life .

sangmar president haoar eto tara kiser ? presedent na hale ki ar para jai na!!!!!!!!!!!!!!!!!

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।