ঝাড়গ্রাম কলেজে ছাত্রদের হাতে প্রহৃত অধ্যক্ষ

Update: September 23, 2012 10:29 IST

রায়গঞ্জ, মাজদিয়ার পর ফের অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটল। শনিবার ঝাড়গ্রাম রাজ কলেজে প্রহৃত হলেন অধ্যক্ষ এবং অধ্যাপক। সেই সঙ্গে সঙ্গে প্রকাশ্যে চলে এল তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বও।

শনিবার কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠীর সদস্যরা। সেই সময় অন্য গোষ্ঠীর সদস্যরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, দুপক্ষকে থামাতে গেলে আক্রান্ত হন কলেজের অধ্যক্ষ কিশোর কুমার রাঢ়ী এবং রসায়ণ বিভাগের অধ্যাপক তৃষ্ণু কুণ্ডুকে।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌমেন আচার্যের বিরুদ্ধে অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের সৌমেন আচার্য গোষ্ঠী, পুরো ঘটনার দায় চাপিয়েছে এসএফআইয়ের বিরুদ্ধে। ছাত্র সংসদে এসএফআইকে নিয়ে আসতে অধ্যক্ষের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালে অধ্যক্ষ, অধ্যাপক এবং দুই ছাত্র চিকিত্সাধীন। বিষয়টি নিয়ে তিনি কলেজের প্রিন্সিপ্যালের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।