বরাদ্দনামা: এক নজরে কোন খাতে কত

Update: March 1, 2013 21:16 IST

এক দিকে আর্থিক বৃদ্ধির হারে গতিসঞ্চার, অন্যদিকে ভোটব্যাঙ্ক ধরে রাখার চাপ, এই দুইয়ের টানাপোড়েনে এবারের বাজেটে বড়সড় কোনও চমক দিতে পারলেন না অর্থমন্ত্রী পি চিদম্বরম।

অর্থমন্ত্রী বাজেটে বরাদ্দ বাড়িয়েছেন স্বাস্থ্য, জল সরবরাহ, তফসিলি জাতি-উপজাতি, আদিবাসী উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতে। সাধারণ মানুষের মন রাখতে সামাজিক ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও, তা কীভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে স্পষ্ট দিশা দেখাতে পারেননি। অর্থনৈতিক বিকাশের গতি ফেরাতে রাজস্ব ঘাটতি কমানোর ওপরও জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একদিকে, ভোটমুখী রাজনীতির চাপ, অন্যদিকে, অর্থনীতিকে কঠিন শৃঙ্খলায় বাঁধার চেষ্টা - দুয়ের মিশেলে ভারসাম্যের বাজেট পেশেরই চেষ্টা করেন তিনি।


সরকারি ব্যয়ের দিকে নজর দেওয়াই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ

আমাদের সামনে এখন বিশাল রাজস্ব ঘাটতি, ফলে যুক্ত গ্রাহ্য ভাবে ব্যয় করা প্রয়োজন

প্রতিটি মন্ত্রককে যথেষ্ট তহবিল বরাদ্দ করা হবে

নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়া বাজেটের লক্ষ্য

আনুমানিক ব্যয় ১৪৯০৯২৫ লক্ষ কোটি টাকা, রিভাইসড ১৪৩০৮২৫ লক্ষ কোটি টাকা

পরিকল্পিত ব্যয় আগের তুলনায় ২৯.৪ শতাংশ বাড়বে, সমস্ত প্রকল্পগুলির সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করা হবে

প্রতিটি প্রকল্প নির্ধারিত সময় সম্পন্ন করার দায় নির্দিষ্ট মন্ত্রকের

তফশীলি জাতির সাব প্ল্যানে ৪১ হাজার ৫৬১ কোটি টাকা

তফশীলি উপজাতির সাব প্ল্যানে ২৪ হাজার ৫০০ কোটি টাকা

সাব প্ল্যান থেকে টাকা অন্য খাতে টানা যাবে না

শিশু কল্যাণ খাতে ৭৭ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দ

লিঙ্গ বৈষম্য দূর করতে ২০০ কোটি টাকা বরাদ্দ

প্রতিবন্ধী কল্যাণ দফতর ১১০ কোটি টাকা পাবে

মৌলানা আজাদ শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত ১৬০ কোটি টাকা পাবে

জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ ৩৭ হাজার ৩৩০ কোটি টাকা, যার মধ্যে জাতীয় স্বাস্থ্য মিশনে বরাদ্দ ২১ হাজার ২৩৯ টাকা

ডাক্তারি সংক্রান্ত শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ৪ হাজার ৭২৭ কোটি টাকা

আয়ুষ খাতে এক হাজার ৬৯ কোটি টাকা বরাদ্দ

এইমস ধাঁচে প্রতিষ্ঠানের জন্য এক হাজার ৬৫০ কোটি টাকা

এইচআরডি দফতরে ৬৫ হাজার ৮৬৭ কোটি টাকা

সর্ব শিক্ষা অভিযানে ২৭ হাজার ২৫৮ কোটি টাকা বরাদ্দ

রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে বরাদ্দ ৩৯৮৩ কোটি টাকা

মিড-ডে মিলে বরাদ্দ ১৩ হাজার ২১৫ কোটি টাকা

শিশু যত্ন ও শিক্ষা খাতে বরাদ্দ ১৭ হাজার ৭০০ কোটি টাকা

পরিষ্কার পানীয় জলের জন্য বরাদ্দ ১৫২৬০ কোটি টাকা

আর্সেনিক মুক্ত সহ জল শোধন খাতে ১৪০০ কোটি টাকা

এমএনজিআর, ইন্দিরা আবাস যোজনা এবং এনআরইজিএস খাতে ৮০ হাজার ১৯৫ কোটি টাকা

PMGSY II-এর ফলে লাভবান হবে হরিয়ানা, পঞ্জাব, অন্ধ্র, কর্নাটক

জেএনএনইউআরএম-এ ১৪ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ

খাদ্যশস্য উৎপাদন ২৫০ মিলিয়ন টন বাড়বে

কৃষিজাত পন্যে ১৩৮৪০৩ টাকা আয় হয়েছে

কৃষি মন্ত্রকে ২৭০৪৯ টাকা বরাদ্দ

গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন প্রকল্প

কৃষি বৈচিত্রে ৫০০ কোটি টাকা বরাদ্দ

কৃষিক্ষেত্রে ৩.৬ শতাংশ হারে বৃদ্ধি

কৃষি খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ

পূর্ব ভারতে সবুজ বিপ্লব ব্যাপক সাফল্য এসেছে, এই রাজ্যগুলির জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ

সবুজ বিপ্লব হয়ে গিয়েছে এমন রাজ্যগুলির জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ

ওয়াটারশেড ম্যানাজমেন্টের জন্য ৫৩৮৭ কোটি টাকা বরাদ্দ

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।