মোদীকে নিয়ে নেতাদের মন্তব্য না করার আর্জি রাজনাথের

Update: February 5, 2013 10:21 IST

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রকাশ্যে কোনও রকম মন্তব্য করা থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের কাছে আর্জি জানালেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। প্রধানমন্ত্রী পদে প্রার্থী কে হবেন তানিয়ে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেন। ফলে প্রার্থীপদে কিছু রদবদল হলে সেটাও কেন্দ্রীয় সংসদীয় বোর্ডই করবেন। তাই এনিয়ে দলের অন্য নেতাকর্মীদের মন্তব্য না করাই বাঞ্ছনীয় নয়। এমনটাই জানিয়েছেন বিজেপি সভাপতি।

সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংহল মন্তব্য করেন, নরেন্দ্র মোদীকে  প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা উচিত  বিজেপির। এরপরই দলীয় নেতাকর্মীদের কাছে এই আর্জি জানান রাজনাথ সিংহ। অন্যদিকে ছয়ই ফেব্রুয়ারি দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের ছাত্রছাত্রীদের  প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হবেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। দুহাজার চোদ্দর লোকসভা নির্বাচনের আগে যুবসমাজে মোদীর জনপ্রিয়তা বাড়াতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিকমহল।    

Post Your Comment

Total Comments:1

ek jon muslim nidhon kari & danga baj desher PM hobe ??????????????????????

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।