শহরে ফের ধর্ষণ, এবার যাদবপুরে

Update: February 5, 2013 10:38 IST

ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। এবার একাদশ শ্রেণির ছাত্রীকে দীঘদিন ধরে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতা ওই ছাত্রী সন্তানসম্ভবা।  সোমবার অভিযুক্তকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিস। নির্যাতিতা ওই ছাত্রীকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একবছর আগে পার্কস্ট্রিটে ধর্ষণের ঘটনা ঘটেছিল। রাতের কলকাতায় মেয়েদের নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ উঠেছিল। পুলিস-প্রশাসনকে আরও স্বক্রিয় হওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু একবছরেও সেই ছবিটা কিন্তু এখনও বদলায়নি। নাবালিকা ধর্ষণের ঘটনায় সোমবার রাতেও চাঞ্চল্য ছড়াল দক্ষিণ কলকাতার আজাদগড় এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে আসছিল এলাকারই এক ব্যক্তি। ছাত্রীটি স্থানীয় একটি সংগঠনের সঙ্গে যুক্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই সংগঠনের দায়িত্বে থাকা রঞ্জিত বণিকই ধর্ষণের ঘটনায় জড়িত।

অভিযুক্ত রঞ্জিত বণিককে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিস। ছাত্রীটিকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মেডিক্যাল টেস্টও করা হয় নির্যাতিতা যে সন্তানসম্ভবা সে ব্যাপারে নিশ্চিত চিকিত্‍‍সকেরা।


Post Your Comment

Total Comments:4

DHARSHAN EKTI BIKRITA MANER PHAL. EKE RUKTE SUDHU LAW NOI, SAMAJIK ABAKHAYER BIRUDHEY DHARABAHIK LARAI CHAI. MUSHKIL HACCHE SARKAR JADI SARASARI EKE SAJANO BA CPM ER KAJ BALE TAHALE APARADHIRA NISCHINTA HAYE APARADH KARE. TAKHAN AINER SHASHAN THAKE NA. DIKKHAR ABASHIYE SARKARER PRAPYA. KINTU EKE ATKATE HALE RASTAYE NAMTE HABE SAKAL KE. BALTE HABE SARKARER BIRUDHHE.

Ami bolte chai, baran Amra meyera bam jamanai anek free bhabe rastai hatachola korte partam,jeta ekhon pari na.

sattyi amader bhoi hoi rasta ghate cholafera korte.ekhon ja abostha dariyeche samajer.Seikhane dariye amader manoniya mukhya mantri kikore bolen je rater bela eikhane oikhane jete,age to amra partam na ,ekhon jete parbo ei khane oikhan.Ami personally bolchi, ami cholafera korte bhoi pacchi.khali mone hoi kototaratri bari firbo. . Amra meyera to ritimoto bhoyei achi,always chapa tension kaj kore.achaa amra to poribartan cheyechilam. Kintu apnara keu bolte paren - amra ki ei Poribartan cheyechilam??

ARPITAGHOSH,KAKOLIGHOSHDOSTIDAR,MADANMITRA BOBBYHAKIM,SUVAPROSSO(KAKSILPI)ABONG ``MAMATA`` - ANUGROHOKORE KI JANABEN IHA KI SAJANO GHATONA? AMRA OPEKHAI ROHILAM

  • gandu
  • Posted: 2/5/2013 12:42:20 PM

nije theke keu jadi chuda te chai..ki r kora jabe bolun...

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।