বিষক্রিয়াতেই মৃত্যু আরাফতের?

Update: July 5, 2012 11:37 IST

বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে প্যালেস্তাইনের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াসের আরাফতের। এই চাঞ্চল্যকর  অভিযোগ করেছেন আরাফতের স্ত্রী সুহা। ২০০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের সামরিক হাসপাতালে মৃত আরাফতের পরিহিত পোশাকআশাক পরীক্ষা করে সম্প্রতি এমনটাই দাবি সুইজারল্যাণ্ডের করে একটি সংস্থা। সংস্থাটিকে আরাফতের পোশাক পরীক্ষার জন্য দিয়েছিলেন আরাফতের স্ত্রী সুহা। জানা গেছে, মৃত আল ফাতা প্রধানের পোশাকে অস্বাভাবিক মাত্রায় পাওয়া গেছে পোলোনিয়াম-২১০ নামের একটি রাসায়নিক পদার্থ।

আরাফতের পরিবার এবং ফাতা নেতৃত্বের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে, ২০০০ সালে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরই ৭৫ বছরের এই প্যালেস্তানীয় নেতাকে খুন করিয়েছে ইজরায়েল সরকার। আর গুপ্তহত্যায় সিদ্ধহস্ত ইজরায়েলি গোয়েন্দাসংস্থা মোসাদকে এ কাজে ব্যবহার করা হয়। এরপরেই রামাল্লায় কবর খুঁড়ে আরাফতের মৃতদেহ পরীক্ষার দাবি জানিয়েছেন তাঁর স্ত্রী সুহা। তবে ইতিমধ্যেই এই অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল সরকার।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।