ধোনির নির্বাসনে জায়গা হল ঋদ্ধির
Update: January 17, 2012 22:55 IST
অ্যাডিলেডে ভারতীয় উইকেটরক্ষকের গ্লাভস উঠতে চলেছে বাংলার ঋদ্ধিমান সাহার হাতে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এক ম্যাচ নির্বাসন হওয়ায় এই টেস্টে সুযোগ এসেছে ঋদ্ধির সামনে। কিন্তু বাংলার ক্রিকেট মহলের মতে ঋদ্ধি যে রকম ছন্দে আছেন তাতে প্রথম এগারোয় আগেই সুযোগ পাওয়া উচিত ছিল। বাংলার এই উইকেট রক্ষকের সতীর্থ মনোজ তেওয়ারি আশা করছেন অ্যাডিলেডেই ঋদ্ধি তাঁর যোগ্যতার প্রমাণ দিয়ে দেবেন। ঋদ্ধি, মনোজ ২ জনেই অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্তু সতীর্থ অশোক দিন্দা এবছর ভাল পারফর্ম করেও অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাননি বলেও বেশ হতাশ মনোজ।