শেষ ল্যাপে আটকে গেল সাইনার বিজয়রথ

Update: October 28, 2012 21:14 IST

অল্পের জন্য ফরাসি ওপেন জেতা হল না সাইনা নেহওয়ালের। ফ্রেঞ্চ ওপেন সিরিজে ফাইনালে হেরে গেলেন ভারতের ব্যাডমিন্টন রানি। ডেনমার্ক ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্রেঞ্চ ওপেনেও ফেভারিট হিসাবে শুরু করেছিলেন সাইনা। 
ফাইনালেও জাপানের মিনাত্সু মিতানির বিরুদ্ধে শুরুটা ভাল করলেও খেলা ধরে রাখতে ব্যর্থ হন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতের এই শাটলার। এগিয়ে থেকেও প্রথম গেম হাতছাড়া করেন ১৯-২১পয়েন্টে। দ্বিতীয় গেমে মিতানি দাঁড়াতেই দেননি সাইনাকে। এই গেম ২১-১১ জিতে ফ্রেঞ্চ ওপেন সিরিজে চ্যাম্পিয়ন হন মিতানি।
 

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।