দ্রুত ফাস্ট ট্রাক কোর্ট গঠনের পরামর্শ প্রধান বিচারপতির

Update: January 7, 2013 16:17 IST

মহিলাদের ওপর অপরাধ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সমস্ত হাইকোর্টগুলিকে ফাস্ট ট্রাক কোর্ট গঠনের সুপারিশ দিলেন ভারতের প্রধান বিচারপতি আলতামাস কবীর। দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, এই ঘটনার শুনানিতে দেরি হলেই দেশে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা বাড়বে।

১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভিডিও ক্যমেরার সামনে আদালতের কার্যবিবরণী পেশ করার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। এই ঘটনায় খবর করার বিষয়ে সংবাদমাধ্যমকেও সংযত হওয়ার পরামর্শ দিয়েছে আদালত।

সোমবার আদালত চত্বরে সংবাদমাধ্যম ও উৎসাহী মানুষের ভীরের জেরে মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে দিল্লি পুলিস ধৃতদের পেশ করেত ব্যর্থ হওয়ায় এই নির্দেশ দিয়েছে আদালত।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।