ব্যারেটোদের প্রাক্তন কোচ এবার বলিউড সিনেমায়

Update: October 10, 2012 10:16 IST

প্রাক্তন মোহনবাগান কোচ স্টিভ ডার্বি এবার ভারতীয় সিনেমায়। পরিচালক করণ জোহরের নতুন সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অভিনেতাদের ফুটবল স্কিল শিখিয়েছেন ডার্বি। ডার্বি জানাচ্ছেন,সিনেমার মধ্যে ফুটবলের দৃশ্যগুলো স্বাভাবিকভাবে তুলে ধরার জন্য প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করছেন। ডার্বি নিয়মিতভাবে বলিউডের সিনেমা দেখেন। তাই তাঁর কাছে ফুটবল স্কিল শেখানোর অফার আসতেই রাজি হয়ে যান ডার্বি।

গত মরসুমে ফেডারেশন কাপের ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছিলেন ডার্বি। বছর কেটে গেলেও মোহনবাগান কর্তাদের এখনও  ভোলেননি তিনি। সিনেমার শুটিংয়ের ব্যস্ততার মাঝেই ডার্বি জানিয়েছেন মোহনবাগান ক্লাবে পর্দার পেছনে যা যা হয়,তা নিয়ে একটা ভাল সিনেমা তৈরি হয়ে যেতে পারে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।