মালদহে, সিউড়িতে শিক্ষকের `শিকার` ছাত্রীরা

Update: August 4, 2012 11:59 IST

মালদহের কালিয়াচক এবং বীরভূমের সিউড়িতে ছাত্রীদের শ্লীলতাহানি এবং বিবস্ত্র করে তল্লাসির জোড়া ঘটনায় ফের প্রশ্ন উঠল রাজ্যের স্কুলগুলিতে শিক্ষা ও নিরাপত্তার পরিবেশ নিয়ে। প্রথম ক্ষেত্রে ছাত্রীদের মদ খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুল মালিক তথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের একটি ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলে। ওষুধ বলে তিন ছাত্রীকে মদ এবং মাদকজাতীয় দ্রব্য খাইয়ে অচৈতন্য করে দেওয়া হয় বলে অভিযোগ। ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্কুল মালিক।

অন্যদিকে গতকাল বীরভূমের সিউড়ির কালিগতি গার্লস হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ পোশাক খুলে তল্লাসি করা হয় বলে অভিযোগ। স্কুলে একটি চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় ওই ছাত্রীকে অভিযুক্ত করা হয়। আর সে কারণেই এই তালিবানি তল্লাসি! মানসিকভাবে বিপর্যস্ত ওই ছাত্রী বাড়িতে গোটা ঘটনাটি জানায়। স্কুলের বিরুদ্ধে থানায়  অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। ছাত্রী নিগ্রহের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। হয়েছে। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

Post Your Comment

Total Comments:5

chi......r kichu bolar nei.ektai request to mamata didi,pls didi ai case gulor upor special najor din.je bhabe ai ghatona gulo barche ate r keu safe na.

Eara j kibhabe Teacher hoyechhey...???? Bortomane Shikhkha bebosta Abong Shkharthi der oper aakromon kromosho berecholechhey,,,Govt er uchit kothor hate egulo domon kora ..ar jara eysob nonra kaaj korae Bengalar shikhar jogot k kuloshito korchheiy tader Counciling kore upoyouto mone hole tobey kaaje nijukto rakha.

Ai bapare bolte pari j Dharshan,sarirk niggroho k aj r kono Durghatana mana jai na,tabe,ati brikrito manush gulir Hobby bola chole. sarbo sesh bolte pari j Bishes kore ``Paschim Bangla`r`` anek Manush-joner Manoshik Brikriti ghotechhe,KEU IZZOOT LOTE r KEU Moja Lote(Virous). eder mone ittchha jage sudhu sujog`r abhab ``Kaka`` -sudhu Prashashan(Administration)noy ai Manhus gulor o Suddhikaron darkar

Hello,I am ex student of Kaligati School of Suri,2004 H.S pass out.Now I am Asst Mangr of Karur vysya bank.I know well those arrested teachers.Both of them are brilliant and respectable teachers.I dnt hav contact wid dem for a long tym.After watching this news I m really upset. Both r trapped I blv. This particular gal is having big back bone dats y police easily arrested dem. and media is taking advantage. Madam/Sir, its my req to you plzz dnt add any wrong word(searching after making her naked) to sell ur news. After all dey r teachers. and thousands students have been brought up by dem.dey r very caring and very good teachers and now watever I hav acheived in my lyf ,only for those teachers.its wrong that always teachers r bad,atlst for these cases I can assure nybody dey cant be included in the bad category teachers. If you want any confirmation,I can give u. PLzz dnt sell ur news. those teachers dnt deserve it.

just gossip.its conspiracy.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।