সানি এবার আইটেম গার্ল

Update: February 22, 2013 10:56 IST

বলিউড আত্মপ্রকাশ করেই অনেক নায়িকার ঘুম কেড়ে নিয়েছেন সানি লিওন। এবারে তিনি নিশ্বাস ফেলছেন আইটেম বম্বদের ঘাড়েও। শুটআউট অ্যাট ওয়াডালা ছবিতে আইটেম নম্বরে দেখা যাবে সানিকে। তবে সানি একা নন। ওই ছবিতে অন্য আইটেম নম্বরে রয়েছেন জঙ্গলি বিল্লি প্রিয়াঙ্কা চোপড়াও।

এই গানেই প্রথমবারের জন্য ছোট ঘাঘরা-চোলিতে দেখা যাবে সানিকে। এর মধ্যেই সানির কাজে বেশ খুশি কোরিওগ্রাফার আহমেদ খান। শুধু আইটেম নম্বরেই নয়, রাগিনী এমএমএস টু ছবিতে সন্ধ্যা মৃদুলের সঙ্গে চুম্বন দৃশ্যেও দেখা যাবে তাঁকে।

Post Your Comment

Total Comments:1

kono porn star ke Indian cinema te include kora uchit i noy. Sunny Leone er dekhari ache ! sabi to open.... Moral : Bollywood ekhon sudhu sex khuje choleche,,,kono best actor / actress noy.... So, Dear Mallika, Bipasa, Tanusree, Udita, etc., You are nothing in this film industries. Try to open more extra, out side of Bollywood for coming on Head Line. You may be good actress. I give free suggestion : ``Indian Ladies are more looking elegant in `Ghagra-Choli` than Indo-Canadian. ``. Best of Luck!

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।