কায় পো চে...নাম রাখল ছবি

Update: February 26, 2013 18:09 IST

মুক্তি পেতেই আকাশের প্রায় সব ঘুড়িই কেটে ফেলল কায় পো চে। প্রথম সপ্তাহান্তেই ছবির ঝুলিতে ১৬ কোটি। গত শুক্রবার একসঙ্গে মুক্তি পায় কায় পো চে ও জিলা গাজিয়াবাদ। আর তিনদিনেই কায় পো চে-র দাপটে তাল কেটে গেছে জিলা গাজিয়াবাদের।

মুক্তির দিন অর্থাত্ শুক্রবার কায় পো চে বক্সঅফিসে ৩.৭ কোটির ব্যবসা করেছে। শনিবার ৫.৫ কোটি ও রবিবারের আয় ৬.৯ কোটি। মূলত শহরের মাল্টিপ্লেক্সে থেকেই উঠে এসেছে এই আয়। দক্ষিণ মুম্বইতে ভাল ব্যবসা করেছে কায় পো চে। চেতন ভগতের থ্রি মিসটেকস অফ মাই লাইফ উপন্যাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। তিন বন্ধুর জীবনের গল্পো কায় পো চে। গুজরাট ভূমিকম্প ও দাঙ্গা অনেকখানি জুড়ে রয়েছে ছবির।

মূখ্য চরিত্রে রয়েছেন রাজ কুমার যাদব, সুশান্ত সিং রাজপুত ও অমিত সাধ।








Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।