স্বামীজিই শিখিয়েছেন `হাতি চলে বাজার...`: মুখ্যমন্ত্রী

Update: January 20, 2013 23:42 IST

আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান তৈরি করুক বেলুড় মঠ। তার জন্য যাবতীয় সাহায্য করবে সরকার। বেলুড়মঠে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাতি চলে বাজার--কুত্তা ভকে হাজার। সম্প্রতি বিভিন্ন জনসভায় মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেছে এই মন্তব্য। এই মন্তব্যকে ঘিরে প্রবল সমালোচনা হলেও যদিও বেপরোয়া মুখ্যমন্ত্রী। রবিবার বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন এই মন্তব্য তিনি শিখেছেন খোদ স্বামীজির বাণী থেকেই।
 
সম্প্রতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষকে ঢালাও স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার আদর্শ মানুষ গড়ায় প্রতিষ্ঠান তৈরির জন্য অনুরোধ করলেন বেলুড় মঠ ও মিশন কর্তৃপক্ষের কাছে। সঙ্গে দিলেন সাহায্যের সবরকম প্রতিশ্রুতি।
 
স্বামীজির বাণী কীভাবে তাঁকে  অনুপ্রাণিত করেছে এদিনের অনুষ্ঠানে সেকথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
 

Post Your Comment

Total Comments:13

Ar Kichu bole labh nei.Bhodro(?)Mahila r mostisko brikriti puro 100% hoye geche.

``Hati Chole Bazar, Kutta Voke Hazar`` Hati Ke ? Ans. MM (Mukhyo Montri) Kutta Ke ? Ans. MM-er Jara Somalochona Korchen. Ke Bolchen ? Ans. MM MM Nijei Nijeke Hati Bolchen. Aar Onnoder Kutta Bolchen. Swamy Vivekananda Ki Nijeke Hatir Songe Tulona Kore Onno Bahu Manushke Kuttar Songe Tulona Korechilen? Naaki Onno Kono MahaPurushke Protect Korar Jonno Bolechilen? Nijeke Hati Aar Onno Bahu Manushke Kutta Je Bolche, Taake Ki Bola Hoy?

Manoniyo CM k anurodh korbo,,je uni Swamijir kon bani theke eta sikhechen...uni ek2 udhrito korun..Swamijir anek bani to amra sunechi,kin2 amon kon bani ache,,jekhan theke uni ei sorbotro alochito bemanan ukti ti peyechen !!

ekmatro didikei manehay ei upadesti kane kane swamiji bolechhen....

ekmatro didikei manehay ei upadesti kane kane swamiji bolechhen....

SWAMIJIR BANI DIDIKE ANUPRANITO KORE, ETA DAHA MITHYA KATHA, KARON UNI AHORATRO MITHYA KATHA BOLEN, SWAMIJIR BANITE KOTAHO MITHYA KOTHA BOLTE BOLA NAI.

Didi tumi dhonyo- amra naganyo (Kutta)

Hoi Uni Nije Pagol Hoye Gechen,Ar ta na hole Uni Jonogon Ke Pagol Bhabchen,Ata onar Bojha Dorkar,Je jonogon Pagol Noi.Onar Doler Neta der Asob Kotha sonan,tate onara Khushi Hoben,Obosyo Pichone Hasen Kina Jani NA.

দিদি ঠিক-ই বলেছেন । অবশ্যই এটা স্বামী বিবেকানন্দ দিদিকে শিখিয়েছিলেন । দিদি বলতে ভুলে গেছেন , ভুয়ো ডক্টরেট ডিগ্রীর দাবি করাটা ওনাকে বোধ হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব শিখিয়েছিলেন । ভাগ্যিস আজ এই সমস্ত মহাপুরুষরা আজ আমাদের মধ্যে নেই - যদি থাকতেন তবে নিজেদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নমুনা দেখে লজ্জায় রাজ্য ছাড়া হতেন , এতে কোনো সন্দেহ নেই ।

এতদিনে মিশন একটা সত্যি সাত্যি উপদেশ পেল। দিদি আছেন বলেই মানুষ তৈরির কারখানা হবে। তৃণমূলের মানুষ চাই।ভারতের কোন নেতা নেত্রী এভাবে ভাবতে শিখেছে?এই ভাবনাটাই বাংলার দিদির। আসুন আমরা মানুষ শিল্পা গড়ি। জয় স্বামীজি।

DIDI ( HATI ) Why She worry about cortoon picture (dog)

ei poorer chobi ta erakom hoto Jodi swami Vivekananda morte agomon korte parten...`` swami ji mamata didi r photo te mala porie bolchen....didi r bani `hati chole bazar...kutta vouke hazar`...``...ha ha ha....hehe he...

eta porar por pathok der jonne comment box er jaygay akta hasir segment rakha uchit chilo..ke koto rokom vabe haste pare...hoyto sekhane keu haste haste bole feltokano jonmo dile??sotty boro kharap somoy...a o sunte hoche...

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।