নাজেহাল শিল্পপতিরা

Update: November 5, 2011 21:27 IST

একদিকে চাঁদার জুলুম। অন্যদিকে, শ্রমিক বিক্ষোভ। দুর্গাপুর শিল্পনগরীতে একের পর এক ঘটনায় রীতিমতো জেরবার শিল্পপতিদের একাংশ। অধিকাংশ ঘটনার ক্ষেত্রেই শিল্পমহলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নাজেহাল শিল্পপতিরা জানিয়ে দিয়েছেন এভাবে চলতে থাকলে শিল্প গুটিয়ে চলে যাওয়া ছাড়া অন্য কোনও পথ খোলা থাকবে না। গত দোসরা নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে তাঁর দলের নেতা কর্মীদের আচরণ বিধি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, কোথায় কী? তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মী দলনেত্রীর তৈরি করা আচরণবিধি কতটা মেনে চলছেন, তার প্রমাণ মিলল দুর্গাপুরে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দশ হাজার টাকার একটি বিল কেটে দিয়ে গিয়েছিল তৃণমূল সমর্থিত একটি ক্লাবের সদস্যরা। তারপরের ঘটনা, সরাসরি শুনে নেওয়া যাক শিক্ষা প্রতিষ্ঠানের এক কর্তা এবং বাড়ির মালিকের মুখ থেকেই। এরপর স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বাড়ির মালিক। কিন্তু, আটকে যায় বিধায়কের পি.এ.-র কাছেই। এরপর আর এগনোর সাহস দেখায়নি ওই শিক্ষা প্রতিষ্ঠান। এ তো গেল চাঁদার জুলুম। তৃণমূলের ব্যানার নিয়ে শ্রমিকদের আন্দোলনে জেরবার কারখানার মালিক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়েছেন। তাঁর দাবি, এভাবে কারখানা চালানো সম্ভব নয়। কারখানার মালিক ইতিমধ্যেই চিঠি দিয়ে নালিশ করেছেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু, তাতেও কি কাটবে এই জট? বন্ধ হবে চাঁদার জুলুম? উত্তর অজানা।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।