রাজ্যে তিন কেন্দ্রের ফলাফল একনজরে

Update: February 28, 2013 16:34 IST

তিন রাজ্যে উপনির্বাচনে ফল ঘোষণা হল আজ। ইংরেজবাজারে প্রত্যাশিত ভাবেই জয় হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। রেজিনগর বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের হাতে। এই কেন্দ্রে জয়ী হয়েছেন রবিউল আলম চৌধুরী। হার হয়েছে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ণ প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। নলহাটি কেন্দ্রেতে দখল বামেরা। ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপদ চ্যাটার্জি জয় পেয়েছেন এই বিধানসভা কেন্দ্রে।

বিধানসভা উপনির্বাচনের বিস্তারিত ফলাফলের তালিকা--
কেন্দ্র ইংরেজবাজার:


জয়ী-- কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী- তৃণমূল কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৭০,৭৯১ (৩৯.৩৫%)
কৌশিক মিশ্র- সিপিআইএম প্রার্থী, মোট ভোট-৫০,৩৩৯ (২৭.৯%)
নরেন্দ্রনাথ তিওয়ারি- কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৪৫,২৭১ (২৫.১৬%)
সঞ্জীব মিশ্র- বিজেপি প্রার্থী, মোট ভোট-৯,৪৪২ (৫.২৪%)

মোট ভোট- ১,৭৯,৯০২। পড়ুন বিস্তারিত

২০১২ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী



কেন্দ্র রেজিনগর:

জয়ী-- রবিউল আলম চৌধুরী- কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৬৬,৮৭৬ (৩৯.০৮%)
সিরাজুল ইসলাম মণ্ডল- আরএসপি প্রার্থী, মোট ভোট-৫৫,১৫৪ (৩২.২৩%)
হুমায়ন কবীর- তৃণমূল কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৪০,৯১২ (২৩.০৯%)
অরবিন্দ বিশ্বাস- বিজেপি প্রার্থী, মোট ভোট-৩,৭২০ (২.১৭%)

মোট ভোট- ১,৭১,১১০ পড়ুন বিস্তারিত

২০১২ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের টিকিট জিতেছিলেন হুমায়ুন কবির

নলহাটি:

জয়ী-- দীপক চ্যাটার্জি- ফরওয়ার্ড ব্লক প্রার্থী, মোট ভোট-৫৫,৩৪১ (৩৩.০০%)
আব্দুর রহমন- কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৪৭,৫৯৬ (২৮.৩৮%)
বিপ্লব ওঝা- তৃণমূল কংগ্রেস প্রার্থী, মোট ভোট-৪৭,০৪০ (২৮.০৫%)
অনিল সিং- বিজেপি প্রার্থী, মোট ভোট-১২,২১৯ (৭.০৮%)

মোট ভোট- ১,৯৫,৩১৯ পড়ুন বিস্তারিত

২০১২ বিধানসভায় এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন অভিজিত্‍ মুখোপাধ্যায।


Post Your Comment

Total Comments:7

amader vote komeche to ki hoyeche... win is win....

HUMAYAN KABIR AGEY THEKEI MANTRITO PAD PEYESILEN AMADER DIDIR ORTHAT MAMATAR KAS THEKE KINTU TINI UPO NIRBACHAN E HERE GELEN. ER THEKE LOJJAR JINISH AR KI HOTE PARE TMC ER KASE. SARA BANGLA AJ BUJHTE PERESE TMC RAJNITI KOTHAI?

Akon ja WB porasonar standard simple mathematics bhujte to asubidha hobei. Fraction mone ache...2011 seta 1/2 abar 2013 seta 1/3 hoyeche so vote percentage to kombei.Jeta boro kotha seta TMC ruling keno third position seta bhabun.

Sab jaigatei Leftfronter vote komlo 10% 2011 er thekheo.ate kina Left fronter pratyabartan holo. Ki reporting.

anek manush ekhono bamponthider theke mukh firie royeche,lagatar vabe sudhu voter dike na takie manusher sathe joajog baranor lokkhe satotar sathe niralash porisram korte habe.

Positive Sign of Left front.....

This is not a defeat of Humaun Kabir, its defeat of didimoni to adhir

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।