ভারতের হোয়াইট ওয়াশে ক্লার্ক

Update: January 15, 2012 23:05 IST

সিরিজ জয়ের পর এবার অস্ট্রেলিয়ার লক্ষ্য ভারতকে হোয়াইট ওয়াশ করা। পারথে দাঁড়িয়ে এমনই জানিয়ে দিলেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

পারথে জয়ের জন্য ওপেনার ডেভিড ওয়ার্নারকে বিশেষ কৃতিত্ব দেন তিনি। তাঁর মতে হোবার্টের উইকেটে ব্যাট করাটা খুবই কঠিন কাজ। কিন্তু যেভাবে এই পিচে শুরুটা করেন ওয়ার্নার ও কোয়ান তা প্রশংসার যোগ্য। এর পাশাপাশি বোলারদের পারফরম্যান্সেরও তারিফ করেন ক্লার্ক। অসি অধিনায়ক মনে করেন পুরনো নির্বাচকমন্ডলী অত্যন্ত ভাল কাজ করেছেন। নতুন কোচ এবং নির্বাচকরাও এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহস দেখিয়েছেন বলেই মনে করেন তিনি।





Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।